মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা ও পানামা-তে স্থায়ী কোনো সেনাবাহিনী নেই। কোস্টারিকা ও পানামার সামরিক অবস্থা: কোস্টারিকা: ১৯৪৮ সালের গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে দেশটির সংবিধান অনুযায়ী স্থায়ী সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে কেবল পুলিশ ও বিশেষায়িত জনবল। পানামা: ১৯৯০ সালে মার্কিন সামরিক হস্তক্ষেপে ম্যানুয়েল নোরিয়েগার পতনের পর পানামাও তাদের স্থায়ী সামরিক বাহিনী ভেঙে দেয়। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী।
Related Questions
প্রথম ইন্দো - পাক কাশ্মীর যুদ্ধের (১৯৪৭ - ৪৮ খ্রিস্টাব্দ) ফলস্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা 'লাইন অফ কন্ট্রোল' (L.O.C.) নামে পরিচিত।
এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়।
ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম।
ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া । ১৯৮৮ সালের ১৫ নভেম্বর Palestine Liberation Organization আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়।
আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন মোহাম্মদ জহির শাহ। তিনি ১৯৩৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত দীর্ঘ চার দশক দেশটির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৯৭৩ সালে তিনি যখন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন, তখন তার ভগ্নিপতি ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ খান এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেন।
কার্ল মার্কস যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন। তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে ।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপি ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
হারারে'র পূর্ব নাম সলসবেরি; দক্ষিন রোডিশিয়া/রোডিশিয়া জিম্বাবুয়ের পূর্ব নাম; জিবুতি'র পূর্ব নাম আফার্স ও ইসাস এবং 'জায়ারে/বেলজিয়ান কঙ্গো' গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম ।
জব সলুশন