এসবেসটস কী?
অ্যাসবেস্টস হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত ছয়টি তন্তুযুক্ত সিলিকেট খনিজের একটি দল, যা তাপ, আগুন ও রাসায়নিক পদার্থের বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধী। এটি ক্রাইসোটাইল এবং অ্যাম্ফিবোল—এই দুই ভাগে বিভক্ত। একসময় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
Related Questions
ল্যাপটপ হলো একটি বহনযোগ্য পার্সোনাল কম্পিউটার (PC), যা আপনি খুব সহজেই যেকোনো জায়গায় বহন করতে এবং কোলের ওপর রেখে কাজ করতে পারবেন। এতে একটি স্ক্রিন, কীবোর্ড, টাচপ্যাড এবং ব্যাটারি একই বডিতে সংযুক্ত থাকে।
একটি পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয় কারণ এতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এই সমান ও বিপরীত চার্জগুলো একে অপরের প্রভাব বাতিল করে দেয়, ফলে পরমাণুর সামগ্রিক বৈদ্যুতিক চার্জ শূন্য হয়।
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে (যেমন শর্ট সার্কিট বা ওভারলোড থেকে বাড়িকে রক্ষা করা)। এটি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ করলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
আগুন জ্বলতে তাপ, দাহ্য পদার্থ এবং অক্সিজেন প্রয়োজন।
রাসায়নিক অগ্নিনির্বাপক (যেমন কার্বন ডাই-অক্সাইড বা ফোম) আগুনের ওপর একটি আবরণ তৈরি করে।
- ফলে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
অক্সিজেন ছাড়া দহন প্রক্রিয়া চলতে পারে না, তাই আগুন দ্রুত নিভে যায়।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
শৈবাল, ছত্রাক এবং মস জাতীয় উদ্ভিদের প্রকৃত মূল নেই। এগুলোর মধ্যে মস, মিউকর ও শৈবাল প্রধান।
মাইটোকন্ড্রিয়া এক প্রকার কোষীয় অঙ্গানু, যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়।
• মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
• মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গানু। শ্বসনের মাধ্যেমে শক্তি উৎপন্ন করে।
• মাইটোকন্ড্রিয়া ৭৩% প্রোটিন, ২৫-৩০% লিপিড, সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।
• আদিকোষ (যেমন- ব্যাকটেরিয়া) -এ এটি অনুপস্থিত।
জব সলুশন