'Vice versa' শব্দের অর্থ-----
Vice versa - অপর পক্ষেও (অনুরূপ), শর্তাবলী উল্টে দিয়ে;
The terms being exchanged - শর্তাবলী উল্টিয়ে দেওয়া;
Namely - অর্থাৎ;
Face to face - মুখমুখি;
For example - উদাহরণ স্বরূপ।
Related Questions
'হুলিয়া' বিখ্যাত কবি নির্মলেন্দু গুণ রচিত একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা, যা তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই'-এর অন্তর্গত।
• কাব্যগ্রন্থটি ১৯৭০ সালে প্রকাশিত হয় এবং কবিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
• আইয়ুব খানের সামরিক শাসন এবং সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার ঐতিহাসিক প্রেক্ষাপটে 'হুলিয়া' কবিতাটি রচিত।
• পরবর্তীতে এই কবিতার উপর ভিত্তি করে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
নির্মলেন্দু গুণের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
• না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
• কবিতা, অমিমাংসিত রমণী (১৯৭৩)
• বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
• চাষাভুষার কাব্য (১৯৮১)
Pros and cons (idiom) - সুযোগ - সুবিধা; খুটি - নাটি
Advantage and disadvantage - সুযোগ - সুবিধা।
Good and bad - ভালমন্দ;
Light and dark - আলো এবং অন্ধকার;
In and out - প্রবিষ্ট ত্ত বহির্গত।
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ( ১৯৫৬ - ২০১১) এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না। ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসায় পরিচালকের বাল্য জীবনের অভিজ্ঞতার উপর নির্মিত মাটির ময়না বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
- 'প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে', 'সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী' অথবা 'সিলেটে আইসো সখা গানসহ' অসংখ্য কালজয়ী গানের লেখক- শেখ ওয়াহিদুর রহমান। এ গানের কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
- উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়ার আসল নাম টুনি হালদার। ইসলাম গ্রহণ করার পর টুনি হালদার থেকে নাম হয় সুফিয়া খাতন।
- শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনােয়ার তাকে 'কাঙ্গালিনী' উপাধি প্রদান করেন।
==================
• শেখ ওয়াহিদুর রহমান:
• শেখ ওয়াহিদুর রহমানের জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে।
• গানের জগতে শেখ ওয়াহিদের নাম খুব একটা উচ্চারিত হয় না—এ কথা পুরোপুরি ঠিক নয়। কারণ, আমরা অনেক সময় তাঁর লেখা গান শুনলেও গীতিকারের নাম উল্লেখ না থাকার কারণে তা জানা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই ভুলভাবে ধরে নেওয়া হয় যে, গীতিকার অজ্ঞাত। যদিও তিনি ব্যাপকভাবে পরিচিত নন, কবি শেখ ওয়াহিদ গানের জগতে একেবারেই অপরিচিত নন।
• তিনি সহজ-সরল ভাষায় গান লিখে ‘বাউল’ খ্যাতি অর্জন করেছেন। নানা ঘরানার গান রচনায় তাঁর দক্ষতা রয়েছে, যার ফলে তাঁর গানে এক অনন্য বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
• বঙ্গবন্ধু নিজে তাঁকে আদরের সাথে ‘দুষ্ট ছেলে’ নামে ডাকতেন—এই নামটিই তাঁর ডাকনাম হয়ে ওঠে।
• সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক নির্জন গ্রামে তাঁর জন্ম ও শৈশব কেটেছে। তাই তাঁর লেখা আঞ্চলিক গানে প্রতিফলিত হয় সেই এলাকার প্রকৃতি, সংস্কৃতি, জীবনঘনিষ্ঠতা এবং রূপ-রস-গন্ধের গভীর অনুভব।
• তিনি শুধু আঞ্চলিক গানই নন, পল্লিগীতি, ভাটিয়ালি, গণসঙ্গীত, মরমি, আধ্যাত্মিক ও শাক্ত পদাবলিও রচনা করেছেন। তাঁর গান পাঠ করলে ও শ্রবণ করলে স্পষ্ট বোঝা যায়—তিনি এই মাটি ও মানুষের প্রকৃত প্রতিনিধি।
• তাঁর রচিত উল্লেখযোগ্য কিছু গান হলো:
- আমার মাটির গাছে লাউ ধইরাছে,
- আল-আরাবি নাবীজি আমার,
- অপূর্ব তটিনী ওগো,
- অলি দরবেশ কারে বলে,
- অমৃত কূপের সুধা খেলে,
- আদমকে বানাইয়া খোদা।
• তাঁর রচিত কিছু বিয়ার গান:
- মেনদি বাটো তোমরা সখি,
- আজ ঝিলমিল ঝিলমিল,
- মিতু আসবে নওশা সেজে,
- বিয়াই মজলিসে দেখবে,
- পালকি চড়ে যাইগো ভাবি,
- সখীরা সব সাজাও কন্যা।
সঠিক বাক্যটি হলো: "There is no room for doubt in it."
অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি বিখ্যাত গ্রন্থ।
জব সলুশন