'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-

ক) শেখ মুজিবুর রহমান
খ) শামছুল হক
গ) আতাউর রহমান খান
ঘ) আবুল হাশিম
বিস্তারিত ব্যাখ্যা:

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাসেমের নেতৃত্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মাধ্যমে ২৩ জুন, ১৯৪৯ সালে ঢাকার কে.এম দাস লেনে অবস্থিত রোজ গার্ডেনে ‘আওয়ামী মুসলিম লীগ' গঠিত হয়। দলটির প্রথম সভাপতি হিসেবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সহ-সভাপতি আতাউর রহমান খান এবং সাধারণ সম্পাদক শামসুল হক ও যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হন। ধর্মনিরপেক্ষতা চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫৩ সালে মওলানা ভাসানীর সভাপতিত্বে ‘আওয়ামী মুসলিম লীগ' এর কাউন্সিলে ‘মুসলিম' শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারই প্রেক্ষিতে ১৯৫৫ সালে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়।

শামসুল হকের বিশেষ ভূমিকাগুলো নিম্নরূপ:

১.নবাবদের দালান কোঠার বাইরে সর্ব সাধারণের মধ্যে রাজনীতি ছড়িয়ে দেওয়া।

২.উপনির্বাচনে (১৯৪৯ সালের ২৬ এপ্রিল) জয়ী হবার পর মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে হকের নেতৃত্বে পাকিস্তানে প্রথম বিরোধী দল আওয়ামী লীগ গঠন।

৩.বাংলা ভাষা আন্দোলনকে সর্ব সাধারণের কাছে বিস্তৃত করা। (১৯৪৮ সালের ১১ মার্চ, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি)

৪.পাকিস্তানের প্রাথমিক অবস্থায় জিন্নাহ পরবর্তী মুসলিম লীগের কায়েমী স্বার্থবাদী প্রতিক্রিয়াশীল রাজনৈতিক গোষ্ঠীর শাসনতান্ত্রিক সঙ্কটের সমাধান রূপে ‘মূল দাবি প্রণয়ন’।

Related Questions

ক) রাষ্ট্রপতি
খ) চীফ হুইপ
গ) স্পীকার
ঘ) প্রধানমন্ত্রী
Note :

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে আহ্বান করেন।

উক্ত ধারা অনুসারে বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভাঙতে পারে।

ক) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
খ) ২৩ মার্চ ১৯৬৬
গ) ২৬ মার্চ ১৯৬৬
ঘ) ৩১ মার্চ ১৯৬৬
Note :

পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয়দফা’ দাবি পেশ করেন।
-১৮-২০ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ‘ছয়দফা গৃহীত হয়।
-পরবর্তীতে শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘ছয়দফা' ঘোষণা করেন। জাতির জনক একে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন।

‘ছয়দফা’র দাবিসমূহ হলো:
১.শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ ।
২. কেন্দ্ৰীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৪ সালে
Note :

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 'গঠিত হয় ১৯৫২ সালের ৩১ জানুয়ারি। আর এ কমিটির আহ্বায়ক ছিলন কাজী গোলাম মাহবুব।

ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে
Note :

ভারত ছাড়ো আন্দোলন (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৮ ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল।

ক) concrete slabs
খ) motor vehicles
গ) weather forecasting
ঘ) motor neurone disease
Note :

Meteorology বা আবহাওয়াবিদ্যা হলো বিজ্ঞানের একটি শাখা, যা মূলত বায়ুমণ্ডলের অবস্থা এবং এর প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে।
- এই বিদ্যার প্রধান কাজ হলো আবহাওয়ার পূর্বাভাস (Weather forecasting) প্রদান করা।
- এর মাধ্যমে বায়ুমণ্ডলের তাপমাত্রা, বাতাসের চাপ, জলীয় বাষ্প এবং বায়ুপ্রবাহের মতো উপাদানগুলো বিশ্লেষণ করা হয়।
- আবহাওয়াবিজ্ঞানীরা এই তথ্য ব্যবহার করে ঝড়, বৃষ্টি বা সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে পারেন।
- গ্রিক শব্দ 'Meteoros' (যার অর্থ উঁচুতে বা আকাশে অবস্থিত) এবং 'Logia' (যার অর্থ জ্ঞান বা অধ্যয়ন) থেকে Meteorology শব্দটি এসেছে।

ক) Macbeth
খ) Othello
গ) Hamlet
ঘ) King Lear
Note :

William Shakespeare এর বিখ্যাত tragedy নাটক Othello এর নায়িকা Desdemona.
ভেনিসের কৃষ্ণাঙ্গ বীর সেনাপতি ওথেলোর বীরত্ব ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ডিউক কন্যা Desdemona তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবেগপ্রবণ ও রোমান্টিক চরিত্রের অধিকারী ডেসডিমোনা সম্পর্কে ইয়াগো ওথেলোর কানে তার বিরুদ্ধে সন্দেহের বিষ ঢেলে দেয়। ওথেলো সন্দেহপ্রবণ হয় এবং ডেসডিমোনাকে অবিশ্বাস করে। রাগের মাথায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে সত্য জানার পর অনুশোচনায় ওথেলো আত্মহত্যা করে।

Othello নাটকের অন্যান্য চরিত্র: Cassio, lago, Emilia, Roderigo প্রমুখ।
Macbeth নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: Lady Macbeth, Duncan, Banquo, Three Witches প্রমুখ।
Hamlet নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: Hamlet, Ophelia, Horatio, Claudius, Gertrude, Laertes প্রমুখ।
King Lear নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: King Lear, Goneril, Regan, Cordelia প্রমুখ।

জব সলুশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন- পানিসম্পদ মন্ত্রণালয়- সহকারী পরিচালক (প্রশাসন) ১৪-০৭-২০২৬

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন