”হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লিষ্ট করলে হ্ + ম পাওয়া যায় । যেমন - ব্রহ্ম, ব্রাহ্মণ । ক্ষ = ক্ + ষ (উচ্চারণ ক্ + খ - এর মতো ) যেমন - শিক্ষা , বক্ষ, রক্ষা।
Related Questions
সঠিক উত্তর অর্ক
সূর্য শব্দের প্রতিশব্দ: অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড ,সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, আফতাব। অর্ণব শব্দের অর্থ : সমুদ্র ,অম্বুধি ,পয়োধি, পাথার, সাগর, জলধি, রন্তাকর , সিন্ধু। প্রসূন অর্থ পুষ্প ,ফুল, কুসুম। পল্লব অর্থ গাছের পাতা ,কিশলয়, কচি পাতা।
পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস।
যেমন:
- পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ;
- বিশ্বের কবি = বিশ্বকবি;
- চায়ের বাগান = চাবাগান;
- চন্দ্রের অর্ধ = অর্ধচন্দ্র।
সংস্কৃত কৃৎ প্রত্যয় অ (অঙ) + স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা । এর গঠনঃ শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা । এরূপ আরো কয়েকটি শব্দঃ √কৃপ+অ+আ = কৃপা, √ক্রীড়+অ+আ = ক্রীড়া, প্র+√জ্ঞা+অ+আ = প্রজ্ঞা; √ব্যথি +অ + আ = ব্যথা ।
স্বায়ত্তশাসন (বানান: দন্ত্য স-ব-ফলা-আ-উ-অন্তঃস্থ-ত-ত-য়-আ-দন্ত্য-স-ন) হলো শুদ্ধ বানান।স্ব + আয়ত্ত + শাসন = স্বায়ত্তশাসন।
'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
জব সলুশন