কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে?
সঠিক উত্তর আঘাটা
”আঘাটা” শব্দটি বাংলা ”আ”উপসর্গ যোগে গঠিত।এর গঠন; আ-ঘাট=আঘাট>আঘাটা।”আনন”শব্দটি সংস্কৃত ”আ”’ উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো;আ+অন্+অন=আনন
Related Questions
মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' । তার রচিত আরেকটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন'। 'পদ্মাবতী' নামে কাব্য ও নাটক লিখেন যথাক্রমে আলাওল ও মাইকেল মধুসূদন দত্ত। 'পদ্ম - গোখরো' গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
যৌগিক কালের উদাহরণ নয় হলো "করব"। বাংলা ব্যাকরণে যে ক্রিয়াগুলো একটিমাত্র শব্দ বা ধাতুর মাধ্যমে সম্পূর্ণ হয়, তা হলো সরল কাল (যেমন: করব)। পক্ষান্তরে, যে ক্রিয়ার কাল সম্পন্ন হতে একাধিক শব্দ বা সহায়ক ক্রিয়ার (যেমন:ছিলাম, করছি, করেছি) প্রয়োজন হয়, তাকে যৌগিক কাল বলা হয়। "করব" একটি সাধারণ ভবিষ্যৎকালের শব্দ, তাই এটি সরল কাল
সরল শব্দের বিপরীতার্থক শব্দ 'গরল' বাদে অপশনের বাকি তিনটিই । তবে এরা ভিন্নার্থে ব্যবহৃত হয় । গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ ।
• 'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমোহন রায় ।
• এছাড়া তার আরও কয়েকটি গ্রন্থঃ ভট্রাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ, গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি ।
• গোলকনাথ শর্মা, রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই তিন পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্যপুস্তক রচনা করেন ।
• কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র মন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ন্য সন্ধানে এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন ।
• এজন্য তাকে বদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন 'নির্জনতম কবি' বলে ।
• তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন ।
• বিশেষ করে গ্রামবাংলার নিসর্গের যে ছবি তিনি একেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্যসাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে ।
• এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন ।
জব সলুশন