সূর্যের নিকটতম নক্ষত্রের নাম
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টরাই (Proxima Centauri)। এটি আলফা সেন্টরাই নক্ষত্রমণ্ডলের একটি অংশ।
Related Questions
আলোকবর্ষ ব্যবহার করে মহাকাশের বিশাল দূরত্ব (দৈর্ঘ্য) পরিমাপ করা হয়, কোনো সময় নয়। এক বছরে আলো শূন্য মাধ্যমে যে পথ বা দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলা হয়।
বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ১৫ কিলোমিটার এবং দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। যা বঙ্গবন্ধু চর, বঙ্গবন্ধু আইল্যান্ড নামেও ডাকা হয়।
২০১৫ সালের প্যারিস চুক্তির মূল বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন হ্রাস বা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ। এটি ২০১৫ সালের ১২ই ডিসেম্বর ফ্রান্সে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা ২০১৬ সালের ৪ঠা নভেম্বর থেকে কার্যকর হয়।
নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদিকে তাৎক্ষনিকভাবে মোকাবেলার জন্য ইউনিয়ন পর্যায়ে UDMC বা Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।
উচ্চতা অনুসারে মেঘকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়।
যথা-
(১) উঁচু মেঘ (High cloud),
(২) মধ্যম উঁচু মেঘ (Medium high) ও
(৩) নিচু মেঘ (Low cloud)।
আবার মেঘের আকৃতি ও চেহারা অনুযায়ী এদের সিরাস, কিউম্যুলাস ও স্ট্রেটাস - এ তিনটি শ্রেণিতে বিভক্ত করা করা যায়। পালক বা আঁশের ন্যায় মেঘকে সিরাস, ভেজা তুলার স্তূপের ন্যায় প্রায় গোলাকার মেঘকে কিউম্যুলাস এবং স্তরে স্তরে সজ্জিত মেঘকে স্ট্রেটাস বলে। এছাড়া নিম্বাস (Nimbus) নামে বৈশিষ্ট্যবিহীন কালো বর্ণের মেঘও দেখা যায়।
• সর্বশেষ বরফ যুগের চূড়ান্ত পর্যায়ে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার উপকূলরেখার অবস্থান সুস্পষ্টভাবে জানা যায়নি।
• এটি ধরে নেয়া হয় যে, বেঙ্গল ফ্যান বর্তমান উপকূলরেখার দক্ষিণে ছিলো, কিন্তু বঙ্গোপসাগরের একটি সংকীর্ণ অংশ সম্ভবত সোয়াচ অব নো গ্রাউন্ড থেকে সিলেট অববাহিকার দিকে বর্ধিত ছিলো।
• প্রায় ১৪,০০০ বছর পূর্বে সমুদ্র সমতলের দ্রুত উত্থান উপকূল রেখাকে এখনকার অবস্থানের তুলনায় দেশের ভিতরের দিকে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত ঠেলে দেয়।
• প্রায় ৭,০০০ বছর আগে উন্মুক্ত প্লাইসটোসিন ভূদৃশ্যের মধ্যে কর্তিত উপত্যকাগুলো থেকে উচ্চ নির্গমন ক্ষমতাসম্পন্ন নদী বাহিত বালি দ্বারা মোহনা দ্রুতই ভরাট হয়ে যায়।
জব সলুশন