বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
বিধবার প্রেম নিয়ে রচিত বিখ্যাত উপন্যাসটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'।
Related Questions
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা বিখ্যাত বাংলা উপন্যাসটি হলো কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলেকোঠার সেপাই। ১৯৮৭ সালে প্রকাশিত এই উপন্যাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণআন্দোলন ও সাধারণ মানুষের জীবনের চিত্র ফুটে উঠেছে।
শুদ্ধ বানান হলো ‘স্বত্ব’ যার অর্থ হলোঃ অধিকার; মালিকানা। আর ‘পুরষ্কার’ এর শুদ্ধরূপ পুরস্কার:‘সময়পোযোগী' এর শুদ্ধরূপ সময়োপযোগী; আবিস্কার এর শুদ্ধরূপ আবিষ্কার।
চর্যাপদের টীকাকারের নাম হলো 'মুনিদত্ত'। উল্লেখ্য, ‘প্রবোধচন্দ্র বাগচী' হলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্য গবেষক এবং ‘শিক্ষাবিদ’। আর হরপ্রসাদ শাস্ত্রী হলেন চর্যাপদের আবিষ্কারক।
'অভাব' অর্থে 'আলুনি' শব্দে আ- উপসর্গটি ব্যবহৃত হয়েছে। এখানে 'লবণ'-এর অভাব বোঝাতে 'লুনি' শব্দের সাথে 'আ' যুক্ত হয়ে আলুনি গঠিত হয়েছে।
‘কুসীদজীবী’ বলতে মূলত সুদখোর বা তেজারতি কারবারীদের বোঝায়। যারা চড়া সুদে টাকা ধার দিয়ে জীবিকা নির্বাহ বা অর্থ উপার্জন করে, তাদের কুসীদজীবী বলা হয়। কুসীদ’ শব্দের অর্থ হলো সুদে খাটানোর জন্য দেওয়া অর্থ। আর ‘জীবী’ অর্থ জীবন ধারণকারী বা জীবিকা নির্বাহকারী।
আজি \ আইজ অপিনিহিতির একটি অন্যতম প্রধান ও জনপ্রিয় উদাহরণ l যুক্তব্যঞ্জনের আগে বা পরের 'ই' কার বা 'উ' কার নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে, তার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে。এখানে 'আজি' শব্দের ধ্বনিক্রম হলো আ + জ্ + ই। কিন্তু উচ্চারণের সুবিধার্থে শেষের 'ই' টি 'জ'-এর আগে উচ্চারিত হয়ে 'আইজ'-এ পরিণত হয়。
জব সলুশন