কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
কাজী নজরুল ইসলামের প্রথম বাজেয়াপ্ত বা নিষিদ্ধ হওয়া বইটি হলো প্রবন্ধ গ্রন্থ যুগবাণী,যা ব্রিটিশ সরকার ১৯২২ সালে বাজেয়াপ্ত করে।
Related Questions
তেভাগা আন্দোলনকেন্দ্রিক অন্যতম বিখ্যাত উপন্যাস হলো কথাশিল্পী শওকত আলী রচিত নাঢ়াই.
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। - তিনি ছাত্রমৃত্যুর প্রতিবাদে পদত্যাগ করেছিলেন।
"সবকিছু নষ্টদের অধিকারে যাবে" বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন বাংলাদেশি লেখক ও কবি হুমায়ুন আজাদ।
সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।
- বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
- এছাড়া তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
উনিশ শতকের সূচনা থেকে বাংলা ভাষায় জ্ঞানবিজ্ঞান চর্চা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে একভাষিক বাংলা-বাংলা অভিধানের আবির্ভাব ঘটে।
- বাংলালিপিতে মুদ্রিত প্রথম বাংলা-বাংলা অভিধানের নাম বঙ্গভাষাভিধান।
- এর সংকলক রামচন্দ্র বিদ্যাবাগীশ।
- ১৮১৭ সালে কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
জব সলুশন