নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?

ক) রাজবন্দীর জবানবন্দী
খ) ব্যথার দান
গ) অগ্নিবীণা
ঘ) নবযুগ
বিস্তারিত ব্যাখ্যা:

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ও গল্পগ্রন্থ - "ব্যাথার দান"(১৯২২)। কিন্তু তার প্রকাশিত প্রথম রচনা ও গল্প হলো - "বাউন্ডুলের আত্মকাহিনী" যা ১৯১৯ সালে "সওগাত " পত্রিকায় প্রকাশিত হয়। "অগ্নিবীণা" তার প্রথম কাব্যগ্রন্থ এবং "রাজবন্দীর জবানবন্দি" তার প্রবন্ধগ্রন্থ। আর "নবযুগ" তার সম্পাদিত পত্রিকা।

Related Questions

ক) শেষ প্রশ্ন
খ) শেষ লেখা
গ) শেষের কবিতা
ঘ) শেষের পরিচয়
Note :

'শেষ লেখা' - একটি কাব্য।

'শেষ লেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থের তিনি নামকরণ করে যেতে পারেননি । জীবনের শেষ কয়েক দিনের রচনা নিয়ে গ্রন্থটি রচিত।

ক) কায়কোবাদ
খ) মীর মশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
Note :

'বিষাদ - সিন্ধু' মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। 'মহরম পর্ব' (১৮৮৫), 'উদ্ধার পর্ব' (১৮৮৭) , 'এজিদবধ পর্ব' (১৮৯১) । উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত । মহানবী হযরত মুহম্মদ (স) এর দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী।

ক) শওকত ওসমান
খ) জহির রায়হান
গ) আবদুল গণি হাজারী
ঘ) হাসান হাফিজুর রহমান
Note :

ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি'-এর সম্পাদক ছিলেন প্রখ্যাত কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত ঐতিহাসিক এই সংকলনটিতে ভাষা শহীদদের স্মরণে কবিতা, প্রবন্ধ, গল্প ও গান স্থান পেয়েছিল।

ক) তিতুমীর
খ) সৈয়দ আহমদ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরিয়তউল্লাহ
Note :

ফরাজি আন্দোলনের প্রধান প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন হাজী শরীয়তউল্লাহ । ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে পূর্ব বাংলায় (মূলত ফরিদপুর অঞ্চলে) মুসলমানদের ধর্মীয় ও সামাজিক সংস্কারের উদ্দেশ্যে তিনি এই আন্দোলন শুরু করেন। হাজী শরীয়তউল্লাহের মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র মুহসিনউদ্দীন আহমদ (দুদু মিয়া) এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং একে রাজনৈতিক ও কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে রূপান্তর করেন। 

ক) প্রাকৃতিক চাষের পরিবর্তে ক্রমবর্ধমান হারে কৃত্তিম চাষের প্রয়োজনীয়তা
খ) গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
গ) সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষনে বিঘ্ন সৃষ্টি
ঘ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
Note :

সঠিক উত্তর তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

পৃথিবীর বায়ুমণ্ডল এর গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। বায়ুমন্ডলে CFC, CO2, CH4, ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর বৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।

ক) ১.৮১%
খ) ২.৯৩%
গ) ৫%
ঘ) ২%
Note :

বাংলাদেশের মোট জিডিপিতে (GDP) প্রাণিসম্পদ (পশুপালন) খাতের অবদান প্রায় ১.৮১% এবং কৃষিজ জিডিপিতে এই খাতের অবদান ১৬.৫৪%।

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (16-10-2026)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-উপ-সহকারী প্রকৌশলী 15-10-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়- ব্যক্তিগত কর্মকর্তা 14-10-2026

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন