কোনটি শুদ্ধ?
ক) মরু + উদ্যান = মরূদ্যান
খ) পরি+ইক্ষা=পরীক্ষা
গ) গঙ্গা+ঊর্মি=গঙ্গোর্মি
ঘ) প্রতি+উষ্ণ=প্রত্যুষ
বিস্তারিত ব্যাখ্যা:
মরু + উদ্যান = মরূদ্যান বানানটি সম্পূর্ণ শুদ্ধ। বাংলা ব্যাকরণের স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, পাশাপাশি অবস্থিত দুটি হ্রস্বস্বর (যেমন- উ এবং উ) মিলে দীর্ঘস্বর (যেমন- ঊ) তৈরি হয় । এই নিয়মে 'মরু' শব্দের শেষ হ্রস্ব-উ কার এবং 'উদ্যান' শব্দের শুরুর হ্রস্ব-উ কার মিলে দীর্ঘ-ঊ কারে পরিণত হয়।
Related Questions
ক) নিপাতনে সিদ্ধ সন্ধি
খ) স্বরসন্ধি
গ) ব্যঞ্জন সন্ধি
ঘ) বিসর্গ সন্ধি
Note : গ্রন্থ + আকার = গ্রন্থাকার। অ + আ = আ। এটি সাধারণ স্বরসন্ধি।
ক) গুরু + যুক্তি
খ) গুরু + উক্তি
গ) গুরূ + উক্তি
ঘ) গুর + উক্তি
Note : হ্রস্ব উ-কারের পর হ্রস্ব উ-কার থাকলে দীর্ঘ ঊ-কার হয়। গুরু + উক্তি = গুরূক্তি।
ক) গা + অক
খ) গায় + অক
গ) গৈ + অক
ঘ) গৌ + অক
Note : ঐ-কারের পর অ-কার থাকলে ‘আয়’ হয়। গৈ + অক = গায়ক।
ক) গবা + আদি
খ) গো + আবাদী
গ) গবা + দি
ঘ) গো + আদি
Note : ও-কারের পর আ-কার থাকলে ‘অব’ হয়। গো + আদি = গবাদি।
ক) গবেষনা
খ) গবেষণা
গ) গবেশনা
ঘ) গবষনা
Note :
সঠিক বানান ‘গবেষণা’। এষণা শব্দের কারণে মূর্ধন্য-ষ এবং স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
ক) গব + এষণা
খ) গবে + এষণা
গ) গো + এষণা
ঘ) গো + এষণ
Note : ও-কারের পর এ-কার থাকলে ও-কার স্থানে ‘অব্’ হয়। গো + এষণা = গবেষণা।
জব সলুশন