কোন বানানটি অশুদ্ধ?
ক) আবিষ্কার
খ) পরিষ্কার
গ) বহিষ্কার
ঘ) পুরষ্কার
বিস্তারিত ব্যাখ্যা:
পুরষ্কার’ (মূর্ধন্য-ষ যুক্ত) বানানটি অশুদ্ধ, এর সঠিক রূপ হলো ‘পুরস্কার’ (দন্ত্য-স যুক্ত)
Related Questions
ক) তিরস্কার
খ) তিরষ্কার
গ) তীরস্কার
ঘ) তীরষ্কার
Note : 'তিরস্কার' বানানে তিরঃ (অ-কারান্ত) থাকায় দন্ত্য স হয়।
ক) অত্যাধিক
খ) অদ্যাক্ষর
গ) আবিষ্কার
ঘ) অদ্যপি
Note :
'আবিষ্কার' বানানে আবঃ (ই-কারান্ত ধ্বনি) থাকায় মূর্ধন্য ষ হয়।
ক) পুরুষ্কার
খ) পুরস্কার
গ) পুরোষ্কার
ঘ) পূরষ্কার
Note :
'পুরস্কার' শব্দে পুরঃ (অ-কারান্ত) তাই দন্ত্য স হয় মূর্ধন্য ষ হয় না।
ক) পরিষ্কার
খ) পরিষ্কা
গ) পরিস্কার
ঘ) পুরষ্কার
Note :
'পরিষ্কার' বানানে পরি উপসর্গের (ই-কারান্ত) কারণে ষ হয়।
ক) মহর্সি
খ) মহর্ষি
গ) মহর্ষী
ঘ) মহর্শি
Note :
'মহর্ষি' শব্দে 'ষ' হওয়ার প্রকৃত কারণ হলো এটি 'ঋষি' শব্দ থেকে আগত, যেখানে 'ঋ'-কারের পর নিয়ম অনুযায়ী 'ষ' বসে ।
ক) কৃষিজীবি
খ) কৃষিজীবি
গ) কৃষিজীবী
ঘ) কৃষীজীবী
Note : 'কৃষিজীবী' বানানে জীবী অংশে দুটিই দীর্ঘ ঈ-কার হয়।
জব সলুশন