১০ টাকায় ১২ টি দরে কোন জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
১২ টি জিনিসের ক্রয়মূল্য = ১০ টাকা
১ টি জিনিসের ক্রয়মূল্য = ১০/১২ টাকা = ৫/৬ টাকা
আবার,
৮ টি জিনিসের বিক্রয়মূল্য = ১০ টাকা
১ টি জিনিসের বিক্রয়মূল্য = ১০/৮ টাকা = ৫/৪ টাকা
যেহেতু ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি, তাই লাভ হয়েছে।
লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= (৫/৪ - ৫/৬) টাকা
= (১৫ - ১০)/১২ টাকা [৪ ও ৬ এর লসাগু ১২]
= ৫/১২ টাকা
এখন,
৫/৬ টাকায় লাভ হয় = ৫/১২ টাকা
১ টাকায় লাভ হয় = (৫/১২) × (৬/৫) টাকা
১০০ টাকায় লাভ হয় = (৫ × ৬ × ১০০) / (১২ × ৫) টাকা
= ৬০০/১২ টাকা
= ৫০ টাকা
সুতরাং, নির্ণেয় লাভ ৫০%।
Related Questions
৭ এর প্রথম ৬ টি অযুগ্ম গুণিতক হলো: ৭, ২১, ৩৫, ৪৯, ৬৩, ৭৭।
নির্ণেয় গড় = (৭ + ২১ + ৩৫ + ৪৯ + ৬৩ + ৭৭)/৬
= ২৫২/৬
= ৪২
The word "best" denotes the superlative degree of the adjective "good." It shows that Sadik Khan is higher than all other developers at SATT IT.
থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা (Paetongtarn Shinawatra),আগস্ট ২০২৪-এ দায়িত্ব গ্রহণ করেন।
সার্কভুক্ত সকল দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে।
- উল্লেখ্য ১ এপ্রিল, ২০০৮ মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে চালু হলে ও পরবর্তীতে ২০১৪ সালের ৩১ মার্চ আবার বন্ধ করে দেয়া হয়। পুনরায় ১ জানুয়ারি, ২০১৫ মালদ্বীপ তাদের দূতাবাস বাংলাদেশে চালু করে।
- সার্কভুক্ত দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
৫ম আদমশুমারির (২০১১ সালের শুমারি) প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে।
২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।
- অর্থাৎ, এই স্তরের শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষার বিভিন্ন ধারায় যাবে, নয়তো অর্জিত বৃত্তিমূলক শিক্ষার ভিত্তিতে বা আরো বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকার্জনের পথে যাবে।
এই স্তরের শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নিম্নরূপ:
- শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করা।
- কর্মজগতে অংশগ্রহণের জন্য, বিশেষ করে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, একটি পর্যায়ের প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন ব্যক্তিরূপে শিক্ষার্থীকে তৈরি করা।
- ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত।
- অর্থাৎ, এই স্তরের শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে প্রবেশের যোগ্যতা অর্জন করে।
জব সলুশন