স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এছাড়া যুদ্ধের আরও ভালো ফলাফলের জন্য এই সেক্টরগুলোকে আবার কয়েকটি সাব-সেক্টরে বা উপ-সেক্টরে ভাগ করা হয়।
Related Questions
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।
বাংলাদেশের তিনটি পাহাড়ী জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। উল্লেখ্য চট্টগ্রাম অঞ্চলের এই তিনটি জেলার অধিকাংশ অংশজুড়ে পাহাড় - পর্বত বিদ্যমান থাকায় এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন মহম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম এ জি ওসমানী নামে পরিচিত। ১৯৭১ সালের এপ্রিল মাসে গঠিত মুজিবনগর সরকার তাঁকে এই দায়িত্ব প্রদান করে।
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও এবং গৌড়। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮ - ১৩৫২)।
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের ঘোষণা অনুযায়ী তাকে রাষ্ট্রপতি করা হয়।
জব সলুশন